সারের ঘাটতি নেই, মজুত আছে: কৃষিমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’

মঙ্গলবার সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মিলনায়তনে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব ড. রফিকুল ই মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরসহ বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই; পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু একটি মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’ 

গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে কৃষিমন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষিপণ্য ও গবেষণা স্টল পরিদর্শন করেন। এ সময় কৃষি বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর