ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

এই দিনে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও, খুলে দেওয়া হয় ফেসবুক



আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:০৬ এএম

জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে গণগ্রেপ্তার, গুম ও হত্যার প্রতিবাদে সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ নামে প্রতিবাদ করে ছাত্র-জনতা। শিক্ষার্থীদের পদযাত্রা ও বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে, চাপের মুখে ১৩ দিন বন্ধ রাখার পর ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আবার খুলে দিতে বাধ্য হয় তৎকালীন সরকার।

৩১ জুলাই, ২০২৪ সালের এই দিনে শিক্ষার্থীদের ৯টি সুনির্দিষ্ট দাবির পক্ষে দেশব্যাপী আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস ও রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘মার্চ ফর জাস্টিস’ পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

গণহারে আটক করা হয় শিক্ষার্থীদের। তবে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, ঢাকায় গ্রেপ্তারদের ৮৭ ভাগের রাজনৈতিক কোনো পরিচয় নেই। 

মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা থেকে হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ১৩ দিন বন্ধ রাখার পর বিকেল ৩টায় ফেসবুক, ইউটিউব, টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে দিতে বাধ্য হয় তৎকালীন আওয়ামী সরকার। 

আন্দোলনের ছয় সমন্বয়ককে আটকে রাখে ডিবি অফিস। শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের মুখে ডিবি থেকে সরানো হয় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদকে। পার্টি অফিসে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন ওবায়দুল কাদের। 

মার্চ ফর জাস্টিসের পর নতুন কর্মসূচি ঘোষণা আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের পক্ষ থেকে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’।

পাশাপাশি, বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর