কৃষকের লাভ নিশ্চিতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আজ শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপা হাটে পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী বলেন, হাটে আসা কৃষকদের কাছ থেকে পণ্য কেনার সময় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা ওজনে অতিরিক্ত পণ্য নিয়ে নিচ্ছেন। ৪০ কেজির এক মণ পণ্যের বিপরীতে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।

তিনি বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত পণ্য নেওয়ার ঘটনায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাট ও পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা তাদের কার্যক্রম সংশোধন না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুত করার আগে বিষয়টি ভালোভাবে চিন্তা করতে হবে।

৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর