৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সংক্রান্ত এক অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ সময় মন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইনের সংশোধন নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে। এ আইনের অধীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করার পরিকল্পনা রয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের সাইবার নিরাপত্তা আইন নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই।
এ ছাড়া এছাড়া সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার সংক্রান্ত আইনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস আইনজীবীদের সতর্ক করে বলেন, আইন পেশার অমর্যাদা হয়, এমন কোনো কর্মকাণ্ড কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিগত সরকারের আমলের সুবিধাভোগীরা অনেকে গণতন্ত্র বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ তার।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটর্নি জেনারেল অফিসে ইন্টার্নশিপ শেষ করা শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।


