একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডের ১৩ বছর পর সাবেক জামায়াত নেতার আপিল

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের ১৩ বছর পর সুপ্রিম কোর্টে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদ। আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর আপিল শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকসহ তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আবুল কালাম আযাদের আইনজীবী এহসান এ সিদ্দিক বিবিসি বাংলাকে জানান, ‘আপিল আবেদনের সঙ্গে বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া সাজা স্থগিত চাওয়া হয়েছে। জুলাই মাসে আপিল আবেদনটি করা হয়েছে।’

আইন অনুযায়ী, রায় প্রকাশের এক মাসের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান আছে। তবে আবুল কালাম আযাদের ক্ষেত্রে সেই সময় শেষ হয়ে যাওয়ার পর বিলম্ব মার্জনার আবেদন করে এই আপিলটি করা হয়।

২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। সে সময় তিনি পলাতক ছিলেন। এটিই ছিল মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার প্রথম রায়।

শেখ হাসিনার সরকারের পতনের পর রায়ের ১৩ বছর পর গত ২১ জানুয়ারি আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আত্মসমর্পণের শর্তে নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। আত্মসমর্পণের পর আপিলের জন্য তাঁকে নথিপত্র সরবরাহ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি হামলায় জড়িতদের...
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর