নষ্ট–পচা সাকিব ফালতু কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। সাকিব আল হাসান নিরাপত্তা পেলে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন, ওই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল তথ্য উপদেষ্টার কাছে।

জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান দেশে আসলে কি নিরাপত্তাহীন থাকবেন? উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি ফালতু কথা বলেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য। উনি এখনও হাসিনার সাথে সম্পৃক্ত।

তিনি বলেন, উনি (সাকিব) এয়ারপোর্টে নামলে কেউ মব করবেন? উনি আইনগত বিষয় ফেস করে আসলে সমস্যা দেখি না। উনি হাসিনার চেয়ে বড় অপরাধী না।

তথ্য উপদেষ্টা বলেন, হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে আসবেন। তবে হাসিনার মতো মাফিয়াকে আর দেখতে চাই না। 

এসএসসির ফলাফল নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, একটা সময় ছিল যেনতেনভাবে পাসের হার বাড়ানো হতো। এই সরকার হার নয় মান নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। মানুষের এই বিষয়ে আগ্রহ রয়েছে। স্কুলের শিশুদের এই জাদুঘর দেখানোর ব‍্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। এই জাদুঘরে আওয়ামী লীগ সরকার কি কি করেছে; মাফিয়াতন্ত্র কীভাবে কায়েম করেছে তা রাখা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি নীতিমালা করতে চায় সরকার। জ্বালানি নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারে ১৮০ দিন পূর্তি উপলক্ষ‍ে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। কেবিনেটের সদস‍্যদের পারফরমেন্স ওপর রদবদল হতে পারে। এর সাথে ১৮০ দিনের সম্পর্ক নেই।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য তারা (ভারত) এনডোরস করছে। হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত আছে, এটা স্পষ্ট।

তিনি বলেন, ‘র’ এর সফর আসতেই পারেন। আমাদের গোয়েন্দা প্রধান ভারতে গিয়েছে। ভারতের কোনো গোয়েন্দা সংস্থা হাসিনার আমলের মত এ দেশে কাজ করতে পারবেন না।

জাহেদ উর রহমান আরও বলেন, ব্রিকসে প্রধানমন্ত্রী যাবেন কি না, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সফর যেকোনো সময় হতে পারে।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর