নির্যাতিত পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেবে সরকার: আজম খান

গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকারদের পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ জন্য নতুন একটি অধিদপ্তর গঠন করা হবে।

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকারদের পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ জন্য নতুন একটি অধিদপ্তর গঠন করা হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, দীর্ঘ ১৮ বছরের জঞ্জাল পরিষ্কার করতে আরও সময় প্রয়োজন। অথচ মাত্র পাঁচ মাসেই সরকার ব্যর্থ এমন অভিযোগ তুলে বিরোধীদল সমালোচনা করছে।

বর্তমান গ্যাস, জ্বালানি ও রাজনৈতিক সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করেন আহমেদ আজম খান। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে প্রকৃত ভূমিকা রাখা ব্যক্তিদের গেজেটভুক্ত করতে আবারও আবেদন গ্রহণের কথা জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, গত ১৮ বছরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে যেসব মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে।

প্রয়াত খালেদা জিয়ার স্মরণে তিনি বলেন, যাদের ওপর মানুষ একসময় আশা ও ভরসা করেছিল, তারা আজ নিন্দিত। আর যিনি দীর্ঘদিন রাজনীতির সুযোগ পাননি, তিনি আজ মানুষের কাছে নন্দিত হয়ে স্মরণীয় হয়ে আছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।...
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, জামায়াতে ইসলামীর আপত্তির...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির পর্যালোচনায় জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব করা হলেও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর