মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদ ও দাফন ঘিরে ঘটনা তদন্ত হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

পিরোজপুরে আলোচিত মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদ ও দাফনসহ নানা ঘটনায় প্রকাশিত সংবাদের বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে বলা হয়, গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে ঘটনার বিস্তারিত বিবরণ, মানিক পশারী-এর মৃত্যু ও তার মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের আলোকে ও আদর্শে পরিচালিত। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে মন্ত্রণালয় যেমন মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাতিলের জন্য কাজ করছে তেমনি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা যাতে অবমূল্যায়িত না হয়, সে  বিষয়েও মন্ত্রণালয়ের অবস্থান সুস্পষ্ট। পাশাপাশি কোন মুক্তিযোদ্ধা কোন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হলে বা কোন সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় তাকেই নিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের আলোকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। মন্ত্রণালয় রাষ্ট্রের স্রষ্টাদের সম্মানে সদা সচেষ্ট আছে। কোনো জালিয়াত ব্যক্তি বা গোষ্ঠীর স্রষ্টার নাম ব্যবহার রাষ্ট্রকে যাতে সংকটে ফেলতে না পারে মন্ত্রণালয় তার জন্য সজাগ রয়েছে।

ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। 
ঢাকা শহরে পানির সরবরাহ বাড়াতে আগামী ছয় মাসের মধ্যে পদ্মা নদী থেকে প্রতিদিন অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
ক্রসফায়ার নিয়ে বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে নিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাঁর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ...
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা দেবে জাপান। আজ মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। 
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে...
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য প্রকাশ করেছে একটি অলাভজনক তথ্য ফাঁসকারী গোষ্ঠী। ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী...
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর