বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন হবে: নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

রোববার বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম জানান, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং আগামী অক্টোবরে মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ শুরু হবে। এতে এই অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, মোংলা বন্দরকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তুলতে নতুন জেটি নির্মাণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ সালাম, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও রাশিয়ার বাইরে রূপপুর রসাটমের প্রথম প্রকল্প যেখানে অপারেটর...
পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এ সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর রোববার বিকেলে পরমাণু চুল্লিতে এই বিক্রিয়া...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো দেশে পৌঁছাবে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ২৪ সেপ্টেম্বর...
নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর