সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই: আইনজীবী

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

রাজধানীর বনানী থানায় করা জুলাই হত্যাচেষ্টার সর্বশেষ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। সোমবার আপিল বিভাগ তাঁর জামিন বহাল রাখার ফলে মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

এ নিয়ে মোট নয় মামলায় জামিন পেলেন খায়রুল হক।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, বনানী থানায় করা সর্বশেষ মামলাটিতে অধস্তন আদালত জামিন না দেওয়ায় ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ১০ আগস্ট হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন দেন। 

এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে, কিন্তু আপিল বিভাগের চেম্বার আদালত আজ এই আবেদনে নো অর্ডার দেওয়ায় হাইকোর্টের পূর্বের জামিন বহাল থাকে। 

আইনজীবীরা জানান, এর আগে বিভিন্ন মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আপিল বিভাগ থেকে জামিন পেলেও কয়েক দফায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। 

খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর