সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

দেশে সারে কোনো সংকট নেই এবং বাজারে সবজির দামও বেশি নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

দেশে সারে কোনো সংকট নেই এবং বাজারে সবজির দামও বেশি নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে সারে কোনো রকম কোনো সংকট নেই। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার আছে। গত বছরের চেয়েও বেশি সার আছে। সারের সংকট পরিকল্পিত ষড়যন্ত্র।’ 

লক্ষ্য অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রী। 

পেঁয়াজ নিয়ে মন্ত্রী বলেন ‘এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সমস্যা ছিল পেঁয়াজ নষ্ট হয়ে যেতো। এখন ৬ মাস পর্যন্ত স্টোরেজ করা সম্ভব হচ্ছে। আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ স্টোরেজ করা সম্ভব হবে।’

গত ৬ মাসে টার্গেট ২৫ লাখের মধ্যে ২৪ লাখ ১৮ হাজারের বেশি গাছ রোপণ করা সম্ভব হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

আমিন উর রশিদ বলেন, ‘কৃষি প্রধান দেশ হিসেবে আগামী দিনে সরকারের মূল টার্গেট কোনো কৃষি পণ্য যেন আমদানি করতে না হয়। সে লক্ষ্যে সব কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে কাজ চলছে। পাশাপাশি স্টোরেজ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘আগামী বছর থেকে ব্রি ১১৮ নামে নতুন জাতের ধানের চাষ শুরু হবে। হাওর অঞ্চলে ১০-১৫ দিন আগেই এই ধানের চারা রোপণ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘কৃষকের ধানের উৎপাদন খরচ বেশি হয়। সেচের জন্য দেশের সব পাম্প সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬০/৬২ হাজার পাম্প সৌর বিদ্যুতে পরিচালিত করার প্রস্তুতি নিয়েছি।’ 

বাজার নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি প্রত্যেক দিন বাজারে যাই। বৃষ্টির দিনে সবজি উৎপাদন করা সহজ নয়। উৎপাদন খরচও বেশি হয়।’ 

এ সময় মন্ত্রী বর্তমানে বাজারে সবজির দাম বেশি নয় বলেনও মন্তব্য করেন।

সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ...
এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর