আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫৯ এএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের এই দিনটি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষ্যে এক বার্তায় মহানবীর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মানুষের প্রতি মমতা আর ন্যায় ও ইনসাফের শিক্ষা যে জীবন থেকে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, তিনি হযরত মুহাম্মদ (সা.)। 

প্রায় দেড় হাজার বছর আগে, আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে, আরবের মক্কায় জন্ম নেন মহানবী। অন্ধকারাচ্ছন্ন এক সমাজে তিনি মানুষকে আহ্বান জানান একত্ববাদ, সাম্য, ন্যায় ও মানবতার পথে।)) তাঁর জীবন ও কর্মের স্মরণে, এই দিনটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার।

শ্রদ্ধা, ভালোবাসা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালন করেন মুসলিমরা। দেশের বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার।পবিত্র কোরআন তিলাওয়াত ও দরুদ পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে। 

শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মহানবীর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের তাগিদ দেন ধর্মীয় বক্তারা। তাঁর বিদায় হজের ভাষণে মানুষের মর্যাদা, অধিকার ও পারস্পরিক দায়িত্বের যে শিক্ষা উঠে এসেছিল, আজও তা সমানভাবে প্রাসঙ্গিক বলে মনে করেন তারা।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের অন্যতম প্রধান শিক্ষা মানুষের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা। তাই ঈদে মিলাদুন্নবীর এই দিনটি শুধু স্মরণের নয়; তাঁর আদর্শকে প্রত্যেক মুসলিমের জীবনে ধারণ করারও আহ্বান জানায়।

হিংসা বিদ্বেষ আর বিভেদের বদলে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা, মহানবীর দেখানো সেই পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় আজকের দিনে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ আর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, ঈদে মিলাদুন্নবীর তা-ই হয়ে উঠুক সবার জন্য অনুপ্রেরণা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর