আজ জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

সৃষ্টিশীলতার ২৩ বছরে সাহিত্যের নানা দিকে বিচরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একইসঙ্গে বিদ্রোহ, সাম্য আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী।

জীবনের কঠিন বাস্তবতা খুব কাছ থেকে দেখেছিলেন কাজী নজরুল ইসলাম। দারিদ্রের এই কষাঘাতই তাকে বানিয়েছে কবি, দিয়েছে বিদ্রোহের চেতনা। সর্বোপরি বাংলা সাহিত্যে অনন্য হয়ে ওঠেন কাজী নজরুল।

ক্ষণজন্মা এই কবির জন্ম ১৮৯৯ সালে বর্ধমানের চুরুলিয়ায়। শৈশব-কৈশোর কেটেছে অর্থকষ্টে। আর তাই নিপীড়িত মানুষের প্রতি দায়বদ্ধতাও বেশ গভীর ছিল। মানুষের অধিকার আদায়ে সর্বদাই সচেষ্ট ছিলেন তিনি।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন মুখ খোলা বারণ ছিল, তখনও তিনি লিখে গেছেন মুক্তির গান। নজরুলের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, বরং সমাজের সব অন্যায়, অবিচার, কুসংস্কার আর বৈষম্যের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তিনি।

শুধু বিদ্রোহ নয়, প্রেমও স্পষ্টভাবে ফুটেছে তার অসংখ্য অমর সৃষ্টিতে। ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ কিংবা ‘আলগা করো গো খোপার বাঁধন’-এর মতো গানগুলো আধুনিক শ্রোতাকেও আবেগপ্রবণ করে তোলে।

বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র ঢাকায় মারা যান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ । শিল্পী ও গবেষকেরা বলছেন, শুধু বিদ্রোহ চেতনার বিচারে নয়, নজরুলকে দেখতে হবে গভীর মানবচিন্তা, সাম্যবোধ ও প্রেমের এক অভিন্ন দর্শনের কবি হিসেবে।...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুলের সমাধিসৌধের পাশেই...
তাঁর সৃষ্টিতে ফুটে ওঠে সাম্য ও মানবতা। ক্রান্তিকালে তাঁর লেখনিই হয়ে ওঠে মুক্তির স্লোগান। কবিতা-গানে তিনিই দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পথ। তিনি জাতীয় কবি, প্রেম ও দ্রোহের কবি। কাজী...
উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর