কবি নজরুলের পাশে সমাহিত হলেন বিপ্লবী হাদি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুলের সমাধিসৌধের পাশেই ওসমান হাদি’র দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা সম্পন্ন হয়।  

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের আশপাশে মানুষের ব্যাপক উপস্থিতি। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাদির জানাজায় অংশ নিতে এই এলাকায় এসেছেন তারা।

এর  আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া  হয়। নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে চলে পুলিশের তল্লাশি। সীমিত করা হয় সাধারণের চলাচল। এদিকে হাদির মৃত্যুতে সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রাখা হয়েছে সব সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ শনিবার সকাল সাড়ে ৯টায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতন্ত শেষে আবারও মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে। এ সময় হাসপাতালের সামনে ভিড় করেন শোকাহত সমর্থকেরা। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান তাঁরা।

হাদির জানাজা উপলক্ষে সকাল থেকে নিরাপত্তা তল্লাশি চালানো হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে। মোতায়েন করা হয়েছে বিজিবি- আনসার ও বডিক্যামেরাসহ ১ হাজার পুলিশ সদস্য। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হন অনেকেই।

মানিক মিয়া এভিনিউতে সীমিত রাখা হয়েছে যানবাহন চলাচল। নগরবাসীকে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর