কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা খাতে সুশাসন নিয়োগ, বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

ড. আতিক মুজাহিদ বলেন, ‘কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।’ 

এসময় আলোচকরা শিক্ষকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করার দাবি জানান তারা। এ ছাড়া সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানিয়েছেন তারা।  

আলোচকরা বলেন, সরকারি, বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো একই কাঠামোতে আনলে শিক্ষা খাতে বৈষম্য দূর হবে। এজন্য বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে। 

দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক মাধ্যমের বিকাশ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কারণে প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠছে। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর