হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে ফেরদৌস স্টিলের দুর্ঘটনা: শিল্পমন্ত্রী 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল কারখানায় দুর্ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানান তিনি। 

দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিল্পমন্ত্রী। 

গেল ১৪ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল নামে একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে কাজ চলাকালে ৯ শ্রমিকসহ মারা যান ১০ জন। প্রাণহানির ঘটনায় শিল্প মন্ত্রণালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় বিশেষজ্ঞ দল।

তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, জাহাজ রিসাইক্লিংয়ের সময় একটি ব্যালাস্ট ট্যাংক ছিদ্র হয়ে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা শ্রমিকরা জ্ঞান হারিয়ে ফেলেন। 

শিল্পমন্ত্রী জানান, হতাহতের ঘটনায় কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মালিকপক্ষ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত না করেই ছুটির দিনে জাহাজ কাটার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে জাহাজ আমদানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি সনদ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। 

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ধারাবাহিকতার অংশ হিসেবে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার...
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর