সাংবাদিকদের কল্যাণে শিগগির নীতিমালা প্রয়োজন: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।’

আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘শুধু নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মানের উন্নয়ন করা সম্ভব নয়, নৈতিক শিক্ষার মাধ্যমেই সাংবাদিকদের তৈরি করতে হবে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের খেয়াল রাখতে হবে—তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যেন রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধিত হয়। সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও দায়িত্বশীলভাবে নজর দিতে হবে।’

ভোলা প্রেসক্লাবের সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। 

সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর