বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।’ ভারত শেখ হাসিনার মুখ বন্ধ রাখলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হতো বলেও জানান তথ্য উপদেষ্টা।

বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এই ঘটনায় তা আবার প্রমাণিত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কি বস্তু, কারা করে, আওয়ামী লীগ কি–এ বিষয়টি আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীরা আবারও হাজির করেছে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলাপ করার চেষ্টা করে। বাঁধনের সাথে যা হয়েছে, তা আবার বোঝালো, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কিনা। আওয়ামী লীগ যা যা ঘটিয়েছে তার পরে ন্যূনতম দুঃখবোধ থাকলে, রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে থাকলে এ সহিংসতাগুলো করা হতো না। এ ব্যাপারে ওই দেশে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার সরকার তার প্রসেস শুরু হয়েছে। এ ঘটনাকে ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।’ 

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগের হামলার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।’

নতুন করে বোয়িং কেনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘এর ফলে অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ পড়বে না।’

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন করে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা কতটা প্রয়োজন–এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, প্রয়োজনে এয়ারবাসও কেনা হবে।

এ ছাড়া তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘চায়নার সাথে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালের চুক্তি হয়েছে। আগামী দেড় বছরের মধ‍্যে এর কার্যক্রম শুরু হবে।’

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। আজ মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর