বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি।

বুধবার ডব্লিউএইচও এর মহাসচিব টেড্রোস অ্যাডনাম গ্যাব্রিয়াসেসের কাছে পদত্যাগপত্র জমা দেন পুতুল। তাৎক্ষণিকভাবে এই পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এরআগে, ২০২৫ সালের ১১ জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ১২ অক্টোবর এই পদের জন্য মনোনয়ন ঘোষণা করবে ডব্লিউএইচও। ডিসেম্বরে আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচন করা হবে।

২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন পুতুল।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের কেউই আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদদের বিচারবহির্ভূত আটক বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত রোববার সংস্থাটির ওয়েবসাইটে...
সরকার বলছে, সারের সংকট নেই। প্রচুর আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। অথচ কৃষকের দাবি, চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না, দামও চড়া। এ পরিস্থিতিতে সন্দেহ করা হচ্ছে ডিলারদের। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি...
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জের টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
দুই বছরে ১০টি কন্টেইনার গায়েব হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। অথচ একটি কন্টেইনার খালাসে অন্তত ২৪টি অনুমোদন প্রয়োজন হয়। এতে বিপাকে আমদানিকারকরা। বন্দরের আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পণ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর