স্থানীয় সরকার নির্বাচনের ভোট শুরু ১২ নভেম্বর 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আগামী নভেম্বরে। প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন পর্ব শুরু হবে। সাতটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

এর আগে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসিরুদ্দিন ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার সকল ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এই পর্বে ঠাঁকুরগাও জেলা বাদে ৬৩ জেলার উপজেলা থাকবে। 

এরপর, দ্বিতীয় ধাপের উপজেলাগুলোয় ১৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এভাবে পর্যায়ক্রমে ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের উপজেলায় ভোটগ্রহণ হবে। 

২০২৭ সালের ১৭ জানুয়ারি হবে চতুর্থ ধাপের উপজেলাগুলোর স্থানীয় সরকার নির্বাচনের ভোট। একই বছরের ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের উপজেলায়, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ ও ২৭ মে ২০২৭ সালে হবে সপ্তম ধাপের ভোট।  

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের মিনহাজুল কুরআন...
দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৬০ হাজার মানুষ।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
লোডিং...

এলাকার খবর