জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষে বুধবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান এবং জেসমিনের অপারেশন-পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্য দেন এবং তাঁর অবস্থার উন্নতির কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক প্রমুখ।

উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তাঁর একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। বুধবারের এই হামলায় গাজা সিটিতে ৬ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর