আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল, নাহিদার অধীনে নতুন মিশন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এই উইকেটকিপারের সরে দাঁড়ানোর পর বিসিবি নতুন দায়িত্ব দিয়েছে নাহিদা আক্তারকে। বাঁহাতি এই স্পিনারের নেতৃত্বে এবার নতুন মিশনে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। 

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন নাহিদা আক্তার। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির যাত্রা।

নতুন এই টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার। চোটের কারণে দলে জায়গা পাননি মারুফা আক্তার। 

আগামী ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাতের আজমানে ১০ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ৫ দলের দুই গ্রুপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। 

আগামী ১২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন নাহিদা আক্তাররা।

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে এবার অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশ- আয়ারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। অন্য সহযোগী সদস্য দেশ- নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। 

ইমার্জিং নেশনসের জন্য বাংলাদেশের স্কোয়াড:

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার, সাথি রানি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১৩০ ম্যাচে ২ হাজার ৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল। দেশটির হয়ে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর অবস্থান তিন নম্বরে। তাঁর স্ট্রাইক রেট ১৫৪-এর...
প্রথম ইনিংসে ২৭২ রান করার পর উইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিলেও দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। এর মধ্যেই আরো একটা দুঃসংবাদ পেয়েছে ফিল সিমন্সের দল। মাথায় আঘাত পেয়ে মিরপুর...
লিটনের শারীরিক অবস্থার আপডেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ডান কনুইয়ে চোট পেয়েছেন লিটন। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে এ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর