৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, উদ্বিগ্ন নাগরিক সমাজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। এর দায় নিতে হবে সরকার ও রাষ্ট্রকে। সমাজ পুনর্গঠনে দায়িত্ব নিতে হবে সবাইকে। 

একমাত্র সন্তান অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি, স্তব্ধ গোটা জাতি। কুমিল্লায় নিখোঁজের ২০ ঘণ্টা পর উদ্ধার হয় অপ্রতিমের মরদেহ। ফের কাঠগড়ায় রাষ্ট্রব্যবস্থা।    

গত ১৯ মে পুরো দেশকে কাঁদিয়েছিলো আরেকটি ঘটনা। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ক্ষুব্ধ হয় সর্বস্তরের মানুষ।  

জানুয়ারি থেকে আগস্ট, ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। এতে উদ্বিগ্ন নাগরিক সমাজ। 

মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলেন, ‘আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন– আমাদের সন্তানরা খুবই বিচ্ছিন্নভাবে বেড়ে উঠছে। আগে যেমন ছিল যে, শুধু বাবা–মা সন্তানের অভিভাবক ছিল না। সন্তানের অভিভাবক কিন্তু পরিবারের অন্য সদস্যরা ছাড়াও পাশের বাড়ির প্রতিবেশীরাও ছিল। আমাদের সমাজ ছিল।  ’ 

শিশুদের নিরাপত্তায় রাষ্ট্রের ঘাটতি দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন, দায় নিতে হবে সরকারকেই।   

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘এ ধরনের ঘটনায় সমাজ ও রাষ্ট্রের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পরস্পর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে জীবন ধারনের যে ঘাটতি, এই ঘাটতিতে সামাজিক শক্তিগুলো আমাদের প্রায় নিষ্ক্রীয়।’ 

অবক্ষয় ঠেকাতে না পারলে সমাজ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।  

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
জুয়া ও মাদক দমন করলে বেশিরভাগ অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  
৭ দিনের ব্যবধানে চট্টগ্রাম ও কক্সবাজারে লাওস, পাকিস্তান, চীনসহ ৫ দেশের প্রায় ৩০০ নাগরিকের ১০০ ল্যাপটপ আর ২ হাজার আইফোন নিয়ে সাইবার অপরাধে জড়িত থাকার বিষয়টি শনাক্ত হওয়ার পর উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। একই সঙ্গে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর