চার জেলায় নতুন পুলিশ সুপার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলির বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞপান অনুযায়ী, মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার বিশেষ পুলিশ সুপার, মো. তরিকুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার এবং মো. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

শাহ মো. আব্দুর রউফকে পুলিশ সুপার, রাজবাড়ী এবং মীর মনির হোসেনকে র‍্যাবে উপপরিচালক (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ মনজুর মোরশেদকে পুলিশ সুপার, রাজবাড়ী এবং উজ্জ্বল কুমার রায়কে পুলিশ সুপার, মেহেরপুর পদে বদলি করা হয়েছে। আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য...
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সরানো গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে। ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া...
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপের ঘোষণা দিয়েছে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন- 'বিকডা'। কর্মকর্তাদের দাবি, এটি বাড়তি...
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃত্যু। চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চার শিশুসহ ১১ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের শুরুতেই গুরুত্ব না দেওয়া ও হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। ইতোমধ্যে প্যাকেটজাত তরল দুধের দাম বেড়েছে। অন্যদিকে, বেড়েছে আটা ও ময়দার দাম। অন্যান্য নিত্যপণ্য এখনো আগের দামে বিক্রি হলেও,...
আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণের পর, এখনো যেখানে সেখানে পড়ে আছে ক্ষতিগ্রস্ত কয়েকশ সিলিন্ডার। যেকোনো মুহূর্তে নতুন বিস্ফোরণের শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর