পুলিশের ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। 

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ এনামুল হককে অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) পদে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। পরিতোষ ঘোষ, এনডিসিকে ডিআইজি হিসেবে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ে এবং হাবিবুর রহমান খানকে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদ আনিছুর রহমানকে কমান্ড্যান্ট (ডিআইজি), টিডিএস, ঢাকায়; মো. গিয়াস উদ্দিন আহমদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রেঞ্জ ডিআইজি, খুলনার কার্যালয়ে এবং মোহাম্মদ জসিম উদ্দিনকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি, রাজশাহীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার ও সমমর্যাদার কয়েকজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। এর মধ্যে মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার বিশেষ পুলিশ সুপার, মো. তরিকুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার এবং মো. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

শাহ মো. আব্দুর রউফকে পুলিশ সুপার, রাজবাড়ী এবং মীর মনির হোসেনকে র‍্যাবে উপপরিচালক (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ মনজুর মোরশেদকে পুলিশ সুপার, রাজবাড়ী এবং উজ্জ্বল কুমার রায়কে পুলিশ সুপার, মেহেরপুর পদে বদলি করা হয়েছে। আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে ফাতিহা ইয়াসমিনকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), এপিবিএন; মোনালিসা বেগমকে পুলিশ সুপার, পিটিসি, রংপুর; মো. জাহিদুল ইসলামকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী এবং মো. আবু হাসানকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), শিল্পাঞ্চল পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।

মুহাম্মদ রহমত উল্লাহর উপপুলিশ কমিশনার, এসএমপি, সিলেট হিসেবে বদলির আগের আদেশ বাতিল করে তাকে পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকায় পদায়ন করা হয়েছে। মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার, আমীনুল ইসলামকে পুলিশ সুপার, পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি এবং আসমা আখতারকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. নাছির উদ্দিন যুবায়েরকে পুলিশ সুপার এবং শাহরিয়ার বিন সালেহকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। তোফায়েল আহম্মেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), বিএমপি, বরিশাল এবং মো. সাজ্জাদুর রহমান রাসেলকে উপপুলিশ কমিশনার, বিএমপি, বরিশালে বদলি করা হয়েছে।

এ ছাড়া মেরিনা আক্তারকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সরানো গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে। ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর