বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্য হয়েছে বলে জানিয়েছেন। 

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যে বিবিসিতে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশ...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের...
লোডিং...

এলাকার খবর