গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নজরদারি নিয়ে প্রশ্ন

গাড়িতে ব্যবহৃত সিএনজি সিলিন্ডার নিয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। কখনো ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময়, কখনো সড়ক দুর্ঘটনার পর, আবার কখনো সিলিন্ডার পরিবহনের সময় ঘটছে বিস্ফোরণ। ২০২৪ ও ২০২৫ সালে ঘটেছে এমন একাধিক বিস্ফোরণ। এ বছর গেল সেপ্টেম্বরে আশুলিয়ায় সিলিন্ডার বোঝাই গাড়ি বিস্ফোরণে ঘটে প্রাণহানি। এত নিয়মের পরও কেন থামছে না দুর্ঘটনা, প্রশ্ন উঠেছে। 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ পিএম

গাড়িতে ব্যবহৃত সিএনজি সিলিন্ডার নিয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। কখনো ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময়, কখনো সড়ক দুর্ঘটনার পর, আবার কখনো সিলিন্ডার পরিবহনের সময় ঘটছে বিস্ফোরণ। ২০২৪ ও ২০২৫ সালে ঘটেছে এমন একাধিক বিস্ফোরণ। এ বছর গেল সেপ্টেম্বরে আশুলিয়ায় সিলিন্ডার বোঝাই গাড়ি বিস্ফোরণে ঘটে প্রাণহানি। এত নিয়মের পরও কেন থামছে না দুর্ঘটনা, প্রশ্ন উঠেছে। 

রাস্তায় গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী একেকটি গাড়ি যেন ভ্রাম্যমাণ বোমা। কখনো ফিলিং স্টেশনে, কখনো সড়কে, আবার কখনো কারখানায় গ্যাস সরবরাহের সময় ঘটছে বিস্ফোরণ। ২০২৪ এবং ২০২৫ সালে অন্তত ৭ জায়গায় ফিলিং স্টেশনে অটোরিকশা বা বাসে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে ঘটে প্রাণহানি। 

সেপ্টেম্বরে আশুলিয়ায় কারখানায় গ্যাস সরবরাহের জন্য রাখা সিলিন্ডারবোঝাই গাড়িতে বিস্ফোরণে মারা যায় ৭ জন, আহত হন অন্তত ১৬ জন। তদন্তে উঠে আসে, কয়েকটি সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল। 

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান বলেন, ‘অনেক সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ। লোকাল টেকনিশিয়ানরা এগুলোতে কাজ করছে। কোনো নজরদারি নেই, ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। একে অপরকে দোষারোপ করছে।’

বিস্ফোরক পরিদপ্তর প্রধান বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, নির্দিষ্ট সময় পরপর সিএনজি সিলিন্ডার পরীক্ষার নিয়ম থাকলেও অনেকে তা মানে না। 

কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস দিচ্ছে একটি অসাধু চক্র। অনেক পাম্পে সিএনজি কনভারশন হয়। পাম্প মালিকরা বলছেন, বাড়তি লাভ এবং গার্মেন্টস ব্যবসায়ীদের চাপে এটি বন্ধ হচ্ছে না। 

ফিলিং স্টেশন থেকে সড়ক, আর সড়ক থেকে শিল্পকারখানা, নিরাপত্তার প্রতিটি ধাপেই প্রশ্ন, গ্যাস সিলিন্ডার নজরদারি আসলে কতটুকু কার্যকর? 

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
অব্যবস্থাপনার মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন করে সংগ্রামে নামতে হবে।’ শনিবার...
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর