রিয়াদের কিং খালেদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত, বিমানের দুই ফ্লাইটও বাতিল

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা হয়েছে। শনিবার রাতে এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিতের পরিপ্রেক্ষিতে বিমানের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

এসব ফ্লাইটের টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট দুটির পরবর্তী অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে রোববার বিস্তারিত জানানো হবে। 

বুধ ও বৃহস্পতিবার কিং খালিদ ও দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামালা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। এতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন বিদেশি নিহত হন। 

শনিবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এ বিমান বন্দরে। এরপরই সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত করে।

মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা।
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর