ইউপি নির্বাচনে কোন ধাপের ভোট কবে, জানাল ইসি 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ জানান, পাঁচটি ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সবগুলো ধাপের ভোটই হবে হবে বৃহস্পতিবার। প্রথম ধাপ ২১ জানুয়ারি, ২য় ধাপ ৪ ফেব্রুয়ারি,  ৩য় ধাপ ২৯ এপ্রিল, ৪র্থ ধাপ ১৩ মে এবং ৫ম ধাপের ভোট হবে ২৭ মে।

তিনি জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেছে বা সময় ঘনিয়ে এসেছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এবং পরবর্তীতে অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনযোগ্য ইউপির বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনে জানানো হবে। আর ভোটের ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মর্কতারা ঘোষণা করবেন বিস্তারিত তফসিল।

এক প্রশ্নে তিনি বলেন, আইনের সংশোধন চলমান প্রক্রিয়া। তফসিল ঘোষণা পর্যন্ত যে আইন বলবৎ থাকবে সে আইনে নির্বাচন হবে। দেশে আর কোনো সংঘাতময় নির্বাচন হবে না। সামনের কমিশন বৈঠকে অন্যান্য স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হবে।

এরআগে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান এ দেশে অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিয়া...
নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর