গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদী পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফারাক্কা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আগামীতে ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লজসহ নবায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আগামীতে পানির নায্য হিস্যা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রমাণ করবে ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ।


