দরজা খুলে যাওয়ায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর অ্যাম্বুলেন্সটির রোগীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সটি জরুরি অবতরণে বাধ্য হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চিকিৎসার প্রয়োজনে রোগী স্থানান্তরের মিশনে নিয়োজিত বিচক্রাফট কিং এয়ার সি৯০এ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে। ১২ হাজার ফুট উচ্চতায় ওঠার পর এটির কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে প্রধান দরজাটি ক্ষতিগ্রস্ত হয়ে আংশিক খুলে যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন।

খবর পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসকসহ সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়। পরে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে নিরাপদে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এয়ার অ্যাম্বুলেন্সটিতে দুই ক্রু সদস্য, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। অবতরণের পর তাদের সবাইকে নিরাপদে পাওয়া যায়। পরে রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, দেশের স্বার্থ বিবেচনা করেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন করা...
তানজানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর