সওজের দুর্নীতি: এক চিঠিতে ১০০ কর্মচারী হন প্রকৌশলী
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩ পিএমআপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৭ এএম
ফাইল ছবি
নিয়োগ বিধি অমান্য করে এক চিঠিতে সড়ক ও জনপথ অধিদপ্তরে ১০০ জন সার্ভেয়ার-ড্রাফটসম্যানকে পদোন্নতি দিয়ে প্রকৌশলী বানিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ জনকে বসানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দায়িত্বেও।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি বলছে, এতে সরকারের উন্নয়ন কাজে জটিলতা বাড়বে। মন্ত্রণালয় বলছে, বিষয়টি সুরাহার নির্দেশ দেওয়া হবে।
চলতি বছর ২৪ জানুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এক অফিস আদেশে ৫৭ জন সার্ভেয়ার, ৩১ জন ড্রাফটসম্যান ও ১২ জন ওয়ার্ক-সুপারভাইজারসহ ১০০ জনকে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেন।
এর ঠিক ১৪ দিন পর ৮ ফেব্রুয়ারি আরেক অফিস আদেশে সার্ভেয়ার, ড্রাফটসম্যান ও ওয়ার্ক-সুপারভাইজার থেকে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পাওয়া ৫০ জনকে সড়ক ও জনপথের সারাদেশে চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দায়িত্বে বসানোর আদেশ দেন প্রধান প্রকৌশলী। এতে ৩০ জন সার্ভেয়ার, ১৬ জন ড্রাফটসম্যান ও ৪ জন ওয়ার্ক-সুপারভাইজার দায়িত্ব পায়।
সরকারের গেজেট অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্দিষ্ট সময় দায়িত্ব পালনের পর নিম্ন পদ থেকে ১৫ ভাগ পদোন্নতি পেতে পারে। সে অনুযায়ী মোট ৬৩৫টি উপ-সহকারী প্রকৌশলী পদের বিপরীতে পদোন্নতি পেতে পারে ৯৫ জন। ইতোমধ্যে ৪৪ জন দায়িত্ব পালন করছে।
নতুন করে ৫১ জনের বেশি পদোন্নতির সুযোগ না থাকলেও তার ব্যত্যয় ঘটিয়ে ৪৯ জনকে বেশি পদোন্নতি পেয়েছে। যা সরকারি নিয়োগ বিধি বহির্ভূত আদেশ। প্র নিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ বলেন, নন ট্রেকনিক্যালদের দিয়ে মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন প্রকল্পের এত বড় দায়িত্ব দেয়ায় ক্ষতিগ্রস্থ হবে জাতি। কাজের গুনগত মান এতে বাঁধা গ্রস্থের পাশাপাশি কর্মপরিবেশ বিঘ্নিত হতে পারে বলে জানান আইডিইবি সভাপতি।
নিয়োগ বিধি বহির্ভূত পদোন্নতির বিষয়টি স্বীকার করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি জানান, ব্যত্যয় থাকলে তা সংশোধন করা হবে।
পদোন্নতির ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেয়ার কথাও জানান সচিব।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকার মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি করেছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘১০টি এয়ারবাসও নিতে চাই, অক্টোবরে চুক্তি স্বাক্ষর...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ...
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরোক্ষ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিভিন্ন কারণে দামবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ ৪৪ বছরের মধ্যে দেশটির...
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য...