মহাকাশের ভবিষ্যৎ, জলরঙে ইতিহাসের আর্কাইভ: জ্যোতির্বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের দুই নারী

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে নাসা। "জেমস ওয়েব" স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণের অপেক্ষায় নেন্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। "ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি" এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধান দেবে এই টেলিস্কোপ।  নাসার নতুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া মওলা।

মহাবিশ্বের সুদূর অতীতের সন্ধানে কাজ করছে "জেমস ওয়েব স্পেস" টেলিস্কোপ। প্রায় সাড়ে চার বছর ধরে পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান করে মহাকাশের দূরের গভীরতম ছবি পাঠাচ্ছে এটি। সেই তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে চলেছেন মহাবিশ্বের আদিমতম গ্যালাক্সি ও নক্ষত্রের ইতিহাস।

বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা। ২০২১ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পের গবেষক দলের একজন। এবার নেন্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন, রোমান টেলিস্কোপ মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণের কারণ অনুসন্ধানের পাশাপাশি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রভাব বিশ্লেষণ করবে। একই সঙ্গে গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং প্রযুক্তি ব্যবহার করে আকাশগঙ্গায় নতুন নতুন এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ খুঁজে বের করবে। ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে টেলিস্কোপটির নির্মাণ শেষ হয়েছে। সেখান থেকে পেগাসাস বার্জে করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নেওয়া হয়েছে এটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ আগস্ট মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করবে নেন্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। লামীয়ার আশা, এই অভিযান মহাবিশ্বের অজানা অধ্যায় উন্মোচনে নতুন দিগন্ত খুলে দেবে।

জ্যোতির্বিজ্ঞানী লামীয়া ওয়েলেসলি কলেজে ও হুইয়টন অবজারভেটরি সেন্টারে একজন গবেষক ও শিক্ষক। ছুটিতে ঢাকায় এসে ছিলেন...! ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির CASSA মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র তাঁর সাথে কথা হলো।

লামীয়ার বলেন, বাংলাদেশে সীমিত পরিসরে মহাকাশ গবেষণা হলেও সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলোতে স্পেস সায়েন্স ও অ্যাস্ট্রোফিজিক্সে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। বিভিন্ন পাবলিক বিশ্বিবদ্যালয়ের একাডেমিক কারিকুলামে জ্যোতির বিজ্ঞানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারে। এ বিষয়ে বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষক ইতেমধ্যে  পিএইচডি সম্পন্ন করেছেন। নিঃসন্দেহে তাদের মেধাকে কাজে লাগিয়ে এই দেশে মহাকাশ গবেষণার নতুনভাবে তৈরি করা সম্ভব। আর এক্ষেত্রে সব থেকে বড় ইতি বাচক দিকটা হলো লামীয়া আশরাফ মওলাকে পাশে পাওয়া। বাংলাদেশ মহাকাশ গবেষণার উদ্যোগে সবধরবের সহয়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

লামীয়া ওয়েলসলি কলেজের "মিরর" নামে  নতুন প্রজেক্ট শুরু করেছেন। সেখানে বিশ্বের ইতিহাসে হারিয়ে যাওয়া নারী জ্যোতির্বিজ্ঞানী ও নারী নভোচারীদের নিয়ে তৈরি হচ্ছে একটি বৈশ্বিক "ডিজিটাল আর্কাইভ"। মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র ওয়েলসলি কলেজের তত্ত্বাবধানে পরিচালিত 'মিরর' প্রকল্পের সেই আর্কাইভের অলংকরণে কাজ করছেন বাংলাদেশের একজন চিত্রশিল্পী। তার তুলির আঁচড়েই জীবন্ত হয়ে উঠছে বিজ্ঞানের বিস্মৃত নারী অগ্রদূতদের গল্প।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগেও ইতিহাসকে জীবন্ত করে তুলছে তাঁর হাতে আঁকা ছবি। জল রং, কালি-কলমে ফুটে উঠছে বিশ্বের বিভিন্ন সময়ের নারী জ্যোতির্বিজ্ঞানীদের জীবন ও অবদান।

এই যেমন, দশম শতকে আরব নারী জ্যোতির্বিজ্ঞানী ও অ্যাস্ট্রোল্যাব নির্মাতা মারিয়াম আল-আস্তুরলাবিয়ার গবেষণা, আধুনিক জ্যোতির্বিজ্ঞানী পামেলা গেই মেলরয়ের কাজ, এমনকি বাঙালি জ্যোতির্বিজ্ঞানী বিভা চৌধুরীর বিজ্ঞানচর্চাও ধরা পড়ছে চিত্রশিল্পী তারিন নাজ নীরার তুলিতে। যুক্তরাষ্ট্রের ওয়েলসলি কলেজের মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের
আর্কাইভাল গবেষণার অংশ হিসেবে এসব অলংকরণ তৈরি করছেন তিনি।

চিত্রশিল্পী তারিন নাজ নীরা বলছেন, কাজটি অনেক কঠিন... ও  গবেষণা নির্ভর। অনেক নারী জ্যোতির্বিজ্ঞানীদের কোন পূর্বের ছবি নেই। আমাকে তার গল্পগুলো পড়ে তার ইতিহাস জেনে কল্পনা করে সেসময়ের পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে ছবি আমাকে আঁকতে হচ্ছে। এটা অনেক কঠিন কাজ এবং দুরুহ তবে কাজটা করে আমি ভীষণভাবে আনন্দিত। এ আই দিয়ে ছবি বানানো যেত তবে আমরা জলরং দিয়ে প্রত্যেকটা জ্যোতির্বিজ্ঞানীদের ছবিগুলো এঁকেছি। সময়কে ধরতে চেয়েছি...!

লামীয়া আশরাফ মওলা ওয়েলেসলি কলেজের 'মিরর' প্রকল্পের অন্যতম পরিচালক। এই জ্যোতির্বিজ্ঞান বলছেন, "মিরর প্রকল্পে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার নারী জ্যোতির্বিজ্ঞানী ও নভোচারীদের অবদান সংরক্ষণ করা হবে। যার লক্ষ ইতিহাসের আড়ালে পড়ে থাকা নারীদের বিজ্ঞানচর্চাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। এমন কাজ এবারই প্রথম। 

বাংলাদেশে মহাকাশ গবেষণা নিয়ে লামীয়া বলেন, মহাকাশের ছবি তুলতে  আলো থেকে দূরে  প্রত্যন্ত এলাকায় যেতে হয়। আমি যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে  ছবি তুলতে যাই নিরাপত্তা নিয়ে ভাবতে হয় না। আমি নির্দ্বিধায় তিন-চারটি রাত গবেষণা কাজে থাকতে পারি। কিন্তু সেটা নিজ দেশেের বেলায় অসম্ভব...! তাই এখানে নারীদের অংশগ্রহণ এখনও সীমিত। তবে সরকারের উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়লে নাসাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে বাংলাদশে। 

লেখক: বিশেষ প্রতিনিধি, ইনডিপেনডেন্ট টেলিভিশন

[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]

এই লেখায় বর্তমান প্রজন্ম বলতে জেনারেশন জেডকে বোঝানো হয়েছে। যাদের জন্ম ১৯৯৭-২০১২-এর মধ্যে। অর্থাৎ, এদের বয়স ১২ থেকে ২৭ বছর। এরা কেউ কিশোর, কেউ তরুণ। কেউ লেখাপড়া তো কেউ কাজের সাথে যুক্ত। এই প্রজন্মকে...
দেশের বাজারে সোনার দাম আবার কিছুটা কমেছে। ভরিতে প্রায় ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যে এবার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ...
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নিজ বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন– মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)।...
চুক্তি অনুযায়ী ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় তার পরিবার। টাকা দেওয়ার পর কয়েক মাস আগে ইতালির উদ্দেশে যাত্রা করেন ইকবাল। বেশ কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান। সেখানে তাকে বন্দি করে নির্যাতন চালায়...
উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানিকারী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। পরাষ্ট্র মন্ত্রণালয়ে খোলা হয়েছে মাইগ্রেশন উইংও। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...
লোডিং...

এলাকার খবর