জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবি শিক্ষার্থী জীম, আর্থিক সহায়তার আবেদন

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

ভারতের কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীম। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) অসুস্থতায় গত ৭ দিন ধরে চিকিৎসাধীন থাকলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি কোমায় রয়েছেন।

​জানা যায়, গত ১ মার্চ বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে তিনি স্ট্রোক করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর আইসিইউ চিকিৎসা ও ওষুধ বাবদ প্রতিদিন প্রায় ২ লাখ টাকা খরচ হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এমন ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​তানিউল করিম জীম বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। ক্যাম্পাসে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। দায়িত্ব পালন করেছেন বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। 

জীবনের এই সংকটময় মুহূর্তে জীমের পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। সবার দোয়া ও সহায়তায় জীম দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা করছেন তাঁর স্বজন ও সহপাঠীরা।

​যেভাবে সহযোগিতা করবেন
জীমের চিকিৎসার জন্য সরাসরি তাঁর পরিবারের কাছে কিংবা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।

​বিকাশ ও নগদ: ০১৩০৯-০৭৪৮৭৬ (তাজনুর করিম মীম, জীমের ভাই)
​রকেট: ০১৩০৯-০৭৪৮৭৬৫ (তাজনুর করিম মীম)
​
ব্যাংক অ্যাকাউন্ট
​হিসাবের নাম: TAJNUR KARIM MIM
​হিসাব নম্বর: ২০৫০৪৭৪০২০০১৬২৯০
​ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি, বনপাড়া শাখা, নাটোর
​রাউটিং নম্বর: ১২৫৬৯০২৮৭
​সুইফট কোড: IBBLBDDH474

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর