রুনা লায়লার গানে ‌‘প্রাণের বর্ণমালা’ তৈরির অনুপ্রেরণা পেল ভারতের বিলুপ্তপ্রায় জনগোষ্ঠী

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী এক ছোট্ট গ্রাম টোটোপাড়া। পাহাড়ি নদী আর জঙ্গলঘেরা সেই এলাকায় বাস করে ভারতের অন্যতম প্রাচীন, ক্ষুদ্র ও বিশেষভাবে বিপন্ন জাতি টোটো। বহুদিন ধরে তাঁদের নিজস্ব ভাষা থাকলেও ছিল না কোনো লিখিত বর্ণমালা! ফলে এই জনগোষ্ঠীর মাতৃভাষা ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল। এই বাস্তবতায় বছর কয়েক আগে টোটোদের জন্য নিজস্ব বর্ণমালা তৈরি করে আলোচনায় আসেন শিক্ষাবিদ ধনীরাম টোটো। আর তাঁর বর্ণমালা তৈরির অনুপ্রেরণায় ছিল উপমহাদেশের বিখ্যাত বাংলাদেশি কণ্ঠশিল্পী রুনা লায়লার একটি গান।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ধনীরাম টোটো জানান, একদিন রেডিওতে তিনি শুনছিলেন রুনা লায়লার গাওয়া গান ‘ফসলের মাঠে মেঘনার তীরে’, যেখানে ছিল একটি লাইন—‘তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা।’ গানটির এই লাইন তাঁর মনে গভীরভাবে দাগ কাটে। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে—যদি অন্য ভাষার নিজস্ব বর্ণমালা থাকে, তবে তাঁদের টোটো ভাষার কেন থাকবে না? সেই ভাবনা থেকেই শুরু হয় ধনীরামের দীর্ঘ গবেষণা ও প্রচেষ্টা। অবশেষে তিনি টোটো ভাষার জন্য একটি স্বতন্ত্র লিপি বা হরফ তৈরি করেন, যা এখন ‘টোটো হরফ’ বা ‘তোত্বিকো আল্লাবেত’ নামে পরিচিত।

ভাষা ও সংস্কৃতি রক্ষার স্বীকৃতি হিসেবে ধনীরাম টোটোকে (বাঁয়ে) পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। ছবি: সংগৃহীত

অন্যদিকে, টোটো ভাষা সংরক্ষণের আরেকটি উদ্যোগ গ্রহণ করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ভক্ত টোটো। তিনি বাংলা বর্ণমালা ব্যবহার করেই লুপ্তপ্রায় এই ভাষাকে নথিভুক্ত করার চেষ্টা করেন। স্থানীয়ভাবে টোটো ভাষায় শব্দ সংগ্রহ, গল্প লেখা এবং প্রাথমিক শিক্ষায় যেন ভাষাটি ব্যবহার করা হয়, সেই সংগ্রাম করছেন তিনি। ভক্ত টোটো বলেন, ‘একটা-দুটো করে লেখতে লেখতে অনেক সময় লেগেছে। অন্তত ২২-২৩ বছর তো লেগেছে। তখনই আমার মাথায় আসছে যে শব্দগুলোকে লিখিত আকারে ধরে রাখার জন্য কিছু করা দরকার, তখন থেকেই অল্প অল্প করে আমি লিখতাম। তখনও আমাদের এই বর্ণমালাগুলো লেখা হয়নি। আমরা যেভাবে এ-বি-সি-ডি অ-আ শিখেছি, সেভাবেই শেখা দরকার।’

প্রসঙ্গত, ভাষা ও সংস্কৃতি রক্ষায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ধনীরাম টোটোকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। তবে চ্যালেঞ্জ এখনও কম নয়! পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার তোর্ষা নদীর তীরে বসবাসকারী এই বিলুপ্তপ্রায় জনগোষ্ঠীর সামনে ভাষা টিকিয়ে রাখার লড়াই এখনও চলমান। আধুনিক শিক্ষা, বহিরাগত সংস্কৃতির প্রভাব এবং সীমিত জনসংখ্যার কারণে ভাষাটি সংরক্ষণ করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর