সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি চারুশিল্পী সংসদের সাক্ষাৎ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

বাংলাদেশি চারুশিল্পী সংসদের একটি প্রতিনিধি দল আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে দেশের চারুশিল্পের বিকাশ, শিল্পীদের কল্যাণ এবং জাতীয় শিল্প-ঐতিহ্য সংরক্ষণ ও সমৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংসদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী পাপ্পু সংসদের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। তিনি জাতীয় চারুশিল্প চর্চার প্রসার, নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের পৃষ্ঠপোষকতা, আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প প্রদর্শনী আয়োজন, গবেষণা ও শিল্প-ঐতিহ্য সংরক্ষণে সম্ভাব্য উদ্যোগ এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়েও আলোকপাত করেন।

সহ-সভাপতি গাজী মো জহিরুল ইসলাম টিটো আসন্ন পহেলা বৈশাখ উদযাপন, দেশের চারুশিল্পের টেকসই বিকাশ, শিল্পীদের সৃজনশীল কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী শিল্প-সংস্কৃতির বিকাশে বাংলাদেশি চারুশিল্পী সংসদের উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন এবং দেশের চারুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধ ও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর