সাকিবের কেন্দ্রে ভোট পড়েছে ৫২ শতাংশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

মাগুরা–১ আসনে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নিজ কেন্দ্রে ভোট পড়েছে কেন্দ্রটির মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ। কেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে এই তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে সময়মতোই। এখন চলছে ভোট গণনা। ভোটার ও সমর্থকেরা উদগ্রীব হয়ে অপেক্ষায় আছেন ফলাফল জানতে। এরই মধ্যে বেশ কিছু কেন্দ্রের বেসরকারি ফল হাতে এসেছে।

মাগুরা পৌরসভার দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮১৮। প্রাথমিক তথ্যমতে কেন্দ্রটিতে মোট ১৪৬৭ জন ভোটার ভোটপ্রয়োগ করেছেন, যা কেন্দ্রটির মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ।

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে তিনি নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আসনটিতে রয়েছেন জাতীয় পার্টি মনোনীয় লাঙ্গল প্রতীকের মো. সিরাজুস সায়েফিন সাঈফ।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে এই কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ছিল ৮০.৫৩ শতাংশ।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর