স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নেবে না বিএনপি: শাহে আলম

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

এ সময় প্রতমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করবার জন্য। যা প্রয়োজন তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করবার জন্য মন্ত্রণালয়েল পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাই করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করব।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ  করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমরা স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সহযোগিতা করব।’

বিরোধীদল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধীদল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে এটা গণতন্ত্রণের সৌন্দর্য। সেটা সঠিব হইক বা সেঠিক হউক। বিরোধীদলের দয়িত্ব যে কোনো বিষয়ে তারা সরকারের উপর দায় চাপাবে যে সরকার এই জায়গায় ব্যর্থ। আমরা কোথায় ব্যর্থ এটা জনগণ বিবেচনা করবে। আইনশৃঙ্খল নিয়ে সরকরা অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’

জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কিছুটা সংকট কেটে গেছে। গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরো কিছু সময় দিতে হবে।’

এর আগে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন। এসময় জেলা ও উপজেলান বিএনপির সকল স্তরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
লোডিং...

এলাকার খবর