ছয় মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৩ পিএম

ছয় মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সংস্কার ৩ মাসেই সম্ভব। তিনি আরও বলেন, ছাত্র-জনতার যে চাওয়া তা কখনোই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না। এ দায়িত্ব নির্বাচিত সরকারের।

ছাত্র-জনতার ২৩ দিনের আন্দোলনের পর গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনার সরকার। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকের প্রশ্ন, কত দিন থাকবে এ সরকার? বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, যত দিন গণতন্ত্রের পক্ষে থাকবে এ সরকার, ততদিন সমর্থন দেওয়া হবে। সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথাই বলেন। 

তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ মাসের জায়গায় সর্বোচ্চ ৬ মাস হতে পারে। তিনি বলেন, ‘তিন মাসের মধ্যে নির্বাচনটা দিতে পারবে, এটা আমিও মনে করি না। সাধারণ মানুষও এমন মনে করছেন না। সে জন্য আমরা এটাকে ডবল করতে পারি। এই টাইমটা ডবল করা যেতে পারে। সেটা ৩ থেকে ৬ মাস হতে হবে। এই ৬ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ দিতে পারলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জন্য কল্যাণকর হবে।’ 

ভিডিও দেখুন:সালাহউদ্দিন আহমেদ বলছেন, ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে, না হলে জাতি ক্ষমা করবে না। তিনি বলেন, ‘এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারের নয়। তারা সাজেস্ট করতে পারবে। যাতে করে নির্বাচনের আগে আমাদের বিভিন্ন দলের ইশতেহারে এসব ব্যাপার যাতে থাকে। এইবার যদি আমরা ব্যর্থ হয়, এই জাতি কখনোই আমাদেরকে ক্ষমা করবে না।’

সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপির এ নেতা।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর