প্রধান উপদেষ্টার বক্তব্যে কোনো রোডম্যাপ পাইনি: মির্জা ফখরুল

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনও আমার ধোঁয়াশা যায়নি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটা রোডম্যাপ দিবেন। কিন্তু আমরা তাঁর বক্তব্যে কোনো নির্বাচনী রোডম্যাপ পাইনি।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। সেখানে ফখরুল বলেন, ‘বিএনপি আশা করে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনি পরিবেশ তৈরি হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি আশাবাদী বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের ওপর বিএনপির আস্থা আছে বলে জানান ফখরুল। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা শিগগিরই কথা বলবেন বলেও আশা করেন বিএনপি মহাসচিব। 

প্রশাসনের যেসব কর্মকর্তা হাসিনা সরকারকে মদদ দিয়েছেন, তাদেরকে অপসারণ করে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগের আহ্বানও জানান তিনি। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের আচরণকে অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা ও আরেকজন উপদেষ্টার নামে থাকা মামলা দেখলাম বাতিল করা হয়েছে। কিন্তু আমরা যারা এখানে আছি তাদের প্রত্যেকের নামেই মিথ্যা মামলা আছে। আমাদের আশা আমাদের নামে থাকা প্রায় দেড় লাখ মামলা অনতিবিলম্বে তুলে নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখনও আমার ধোঁয়াশা যায়নি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিবেন। কিন্তু আমরা তাঁর বক্তব্যে কোনো রোডম্যাপ পাইনি।’

সচিবালয়ের সামনে আনসার সদস্যদের আচরণকে অশনি সংকেত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল সচিবালয়ে যে ঘটনা ঘটেছে, আনসার এবং অন্যসব পোশাকধারী লোক গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু ছাত্ররা সেটাকে নসাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এই বিজয়কে নসাৎ করার জন্য।’

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর