‘ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না, নির্বাচনে ১০% ভোট পেলে স‍্যালুট দেব’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের স‍দস‍্য অ‍্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না। নির্বাচনে দশ পার্সেন্ট ভোট পেলে স‍্যালুট দেব। আপনারা ব‍্যাংক দখল করে বিএনপিকে বলেন চাঁদাবাজ। কিন্তু জনগণ কাকে ভালোবাসে প্রমাণ চাইলে নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়নি, দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়।’ 

আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইনশৃংখলা পারিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিগত ১৭ বছর বিএনপি ফ‍্যাসিস্টবিরোধী আন্দোলনের ফাউন্ডেশন গড়ে তুলেছিল দাবি করে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিগত ৭ মাস ধরে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। অথচ নিরপেক্ষ নির্বাচন হলে দুই-তৃতীয়াংশ মেজরিটি পাবে বিএনপি। কিন্তু ইলেকশন যেন না হয় তা নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।’

ফজলুর রহমান আরও বলেন, ‘যে ছেলেরা বতর্মানে ক্ষমতায় আছে, তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে কর। সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবে না।’
 
তারাকান্দা উপজেলায় উত্তর জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দেন অ‍্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: ইনডিপেনডেন্ট
সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস‍্য সচিব মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার দাবিতে তার ঢাকার উত্তরার বাসার সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে একদল বিক্ষোভকারী। সোমবার সকালে তারা এ বিক্ষোভ করে। এদিকে,...
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
লোডিং...

এলাকার খবর