তরুণদের রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয় এই অনুষ্ঠান। এরই মধ্যে দলটির গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত হতে শুরু করেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের পর গাওয়া হয়েছে জাতীয় সংগীত। 

এর আগে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা। পতাকা হাতে মিছিল নিয়ে তাঁরা উচ্ছ্বাস করছেন। তাঁদের কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে।

আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া সর্বসাধারণ প্রবেশ করতে পারছে না। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন। এ ছাড়া ছাত্র আন্দোলনে আহতরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 

আগেই রাজনৈতিক দলের নাম প্রকাশ করা হয়েছে। আজ বড় আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশ ঘটবে। এর আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্যসচিব আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসছে দুই নারী নেতৃত্ব। সেই সঙ্গে ১৫১ সদস্যের কমিটিও ঘোষণা হতে পারে।

এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর