আমরা কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের: আবদুল হান্নান মাসুদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ‘আমরা কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ হবে।’ আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান আজ শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয় বিকেল ৪টার পর। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির মূল উদ্যোক্তাদের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দেন।

অনুষ্ঠানে আবদুল হান্নান বলেন, ‘তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ‑দখলবাজমুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে কোনো প্রাণহানির ঘটনা তরুণরা ঘটতে দেবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করবে।’

নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ আখ্যা দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একযোগে কাজ করার আশা ব্যক্তি করে হান্নান বলেন, ‘আজকে যেমন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছে, আগামীর বাংলাদেশে এই তরুণদের নেতৃত্বেই সব রাজনৈতিক দলকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে। এটাই এই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।’

হান্নান তাঁর বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রার ইতিহাস সংক্ষেপে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আজ সবাই একটি নতুন ইতিহাসের সাক্ষী। এই ইতিহাসের জন্ম দিয়েছে ছাত্র‑জনতা। ২৪টি বছর পাকিস্তানের শোষণে ছিলাম। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের নিপীড়িত মা‑বোনেরা একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। আমাদের ৭১–এর বীর সেনানীরা, আমাদের শহীদেরা, আমাদের ৩০ লক্ষ শহীদেরা আমাদের মা‑বোনেরা জীবন দিয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য। কিন্তু কী দেখা গিয়েছিল? ’৭২ থেকে ’৭৫‑এ এসেই এ দেশের মানুষের ওপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। সে সময়ের বিরোধী দলের নেতা সিরাজ সিকদারকে হত্যা করেছিল। সংসদে দাঁড়িয়ে বলেছিল–কোথায় আজ সিরাজ সিকদার। সেই দাম্ভিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি।’

হান্নান বলেন, ‘আমরা ’৭৭ থেকে তার পরবর্তী সময়ে মেজর জিয়ার শাসনামল দেখেছি, সেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল। কিন্তু তারপরে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। স্বৈরশাসন, একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই সংঘর্ষ এ দেশের মানুষকে জিম্মি করে ফেলেছিল। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের যে মীমাংসা হয়েছিল, তাকে উপেক্ষা করে প্রতিটি নির্বাচনের আগে এক দল আরেক দলের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে সংঘাতে ঠেলে দিয়েছিল। ২০০৭ সালে সেনাশাসনের অবসানের পর শেখ হাসিনা তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ ও ভারতের সাথে আপস করে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদি শাসনের ভিত্তি স্থাপন করে।’

শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারপরের ১৬টি বছর এ দেশের মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি, শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কীভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা দেখেছি, কীভাবে এ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নগুম‑খুন করা হয়েছে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ‘সব সময় স্বপ্ন দেখেছি বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান হবে।, যে নতুন দায়বদ্ধতা নিয়ে আপনাদের সামনে আসছি, আমৃত্যু সে দায়বদ্ধতায় আবদ্ধ থাকব।’

ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই...
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর