পিআর নয়, মানুষ বোঝে ফেয়ার নির্বাচন: দুলু

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম

দেশের মানুষ সুষ্ঠু ভোটের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছে বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘জনগণ মনে করে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বোঝে না, ফেয়ার নির্বাচন বোঝে।’

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে এসব বলেন বিএনপির এই নেতা।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বাংলাদেশের জনগণ সাত–পাঁচ বোঝে না। জনগণ মনে করে তার পছন্দের প্রার্থীকে; ৫০ বছর, ৪০ বছর, ৩০ বছর যাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের রাজনীতি করেছে, তারা তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এর বাইরে বাংলাদেশের মানুষ অন্য কিছু বোঝে না। পিআর পদ্ধতি বোঝে না, তারা ফেয়ার নির্বাচন বোঝে। এই পিআরের বিরুদ্ধে ফেয়ার (সুষ্ঠু ভোট)। এই ফেয়ার ভোটের জন্য ২০টা বছর মানুষ অপেক্ষা করছে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘আমরা চাই ফেয়ার নির্বাচন। যে নির্বাচনে বাংলাদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই ফেয়ার ভোটের জন্য অপেক্ষা করছি। এর বাইরে পিআর নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না।’

সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন– নাটোর জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, বিএনপি নেত্রী ও দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমীন ছবি, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, কৃষক দলের আহ্বায়ক হাসান আলীসহ কৃষক দলের নেতারা। 

বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর