নির্বাচনের আয়োজন করুন, কেউ চাপ দিলে বিএনপি পাশে থাকবে: প্রধান উপদেষ্টাকে গয়েশ্বর

 

 

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, ’আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে।’

শনিবার বিকেলে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর। ইটাখোলা মোড়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ’পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ’জনগণ যদি ৭১–এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। ৭১–এর পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেচেঁ থাকতে মেনে নিতে পারে না, এ কথা কিন্তু আমরা এখনও বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার।’

এসময় ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা মোড়ে নিহত ৪ জন শহীদসহ সকল শহীদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর