উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না সন্দেহ গয়েশ্বরের

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ কথা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে যে একটি সরকার আছে, তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সে ব্যাপারেও সন্দেহ আছে।

তিনি বলেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হল। আর সেই সাথে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্নও আছে। স্কুল কর্তৃপক্ষের গাফলতি যাচাই করে বিচার করতে হবে।

বিএনপির এই নেতা বলেন,  বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায সারা দেশ আজ বিক্ষোভে ফেটে পড়ত।

গত ২১ জুলাই মাইলস্টোনের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর