এবার হাসিনা দেশে আসতে পারলে বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য: দুলু

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম

এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে এক অনুষ্ঠানে এই কথা বলেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘যে মহিলা এই ১৫ বছর ভোটার বিহীনভাবে বাংলাদেশের শাসন শোষণ করেছে, উনি নতুন করে আবার ভার্চ্যুয়ালি টেলিফোনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে। তিনি শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ভারতে যা দিয়েছেন, তা ভারত কোনো দিন ঋণ শোধ করতে পারবে না। এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওপার পার হয়ে বাংলাদেশে আসতে পারে, তাহলে এই বাংলাদেশ নামটা কি আর থাকবে?’

দুলু আরও বলেন, ‘এই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, এটা তো দিয়েই দিতো এই ৫ আগস্ট যদি না হতো। এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে বাংলাদেশ হবে ভারতের একটি অঙ্গরাজ্য।’

নাটোরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা-কর্মীরা।

বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর