আ. লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল: বিএনপি নেতা সালাহউদ্দিন

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল।

আজ শনিবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের লোক।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচনমুখী।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানাপিনা খাচ্ছেন, সন্ধ্যা বেলা চলে যাচ্ছে, তাঁরা কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। তাঁদের বাংলাদেশের মানুষ চেনে।’

চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এরআগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে নিজের...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর