জনগণের ভোট দেওয়া ঠেকাতে ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

জনগণের ভোট দেওয়া ঠেকাতে ষড়যন্ত্র চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার রাজধানীর মানিকনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে—এমন ষড়যন্ত্র চলমান। দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হলেও অদৃশ্য শক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে এক ধরনের কুমির আনা হয়েছিল। তাই বিএনপি ক্ষমতায় গেলে আর খাল কেটে কুমির আনা হবে না, বরং পানি আনা হবে—আর সেই পানি ব্যবহার করবে দেশের জনগণ।

গয়েশ্বর চন্দ্র রায় এ সময় খালের দুই পাশে যাদের বাড়িঘর রয়েছে, তাদের নিজ উদ্যোগে খাল পরিষ্কারের আহ্বান জানান।

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর