এক ব্যক্তির শাসনব্যবস্থা বাংলাদেশে আর চলবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশের আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এক দলীয় এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে অবস্থানটুকু তৈরি হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে।’  

এ্যানি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও বিগত আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন সুশাসন প্রয়োজন এবং নতুন শাসন ব্যবস্থা জরুরি। বিশেষ করে ২০১৮ সালের পর তিনি দেখলেন এক দলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।’ 

বেগম খালেদা জিয়া জনমানুষের আস্থা ও সম্মানের স্থল উল্লেখ করে এ্যানি বলেন, ‘বিগত ১৭ বছরে অত্যাচারিত এবং নির্যাতিত। মিথ্যা সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিগত ২ বছর অসুস্থ হয়ে কারাবরণ করেছেন। কিন্তু এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। তার পরামর্শেই বিএনপিকে গণমানুষের দল হিসেবে জনগণের আস্থা অর্জনে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা।’

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সহ–শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুসহ অনেকে।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর